চাটমোহর থানার নবাগত ওসি গোলাম সারওয়ার

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে লটারির মাধ্যমে মো. গোলাম সারওয়ার হোসেনকে করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ লটারি অনুষ্ঠিত হয়। লটারিতে সারাদেশে ৫১৭ জন অফিসার ইনচার্জকে বদল করা হয়েছে। মো. গোলাম সারওয়ার হোসেন চলতি বছর মার্চ মাসে বড়াইগ্রাম থানায় ওসি হিসেবে যোগদান করেন। এর আগে তিনি নাটোরের গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ মনজুরুল আলমকে নাটোরের বাগাতিপাড়ার মডেল থানায় বদলি করা হয়েছে। মো. গোলাম সারওয়ার হোসেন বিদায়ী ওসি মো. মনজুরুল আলমের স্থলাভিষিক্ত হবেন।