মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহরে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগমুক্তি কামনায় চাটমোহর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ মাগরিফ আসন্ন ত্রযোদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আঃ রহিম কালুর সভাপতিত্বে এবং পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তারেক রহমানের সঞ্চালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা এএম জাকারিয়া, এ্যাড.সাইদুর রহমান, নুরুল করিম খান আরজ, ভিপি সেলিম রেজা, ছাইকোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোতা, উপজেলা তাঁতীদলের সভাপতি নূরুল ইসলাম সামাদ, সাধারণ সম্পাদক গোলাম আজম, পৌর তাঁতীদলের সভাপতি মোঃ নূরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সোহেল রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুম রানা, বিএনপি নেতা আব্দুস সালাম সরকার এবং উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন, হাফেজ মাওলানা মোঃ আব্দুল বাতেন।
