শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা জানালেন প্রিয় মুখ এম.এ.মান্নান

মশাহিদ আহমদ, মৌলভীবাজার : সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা জানালেন প্রিয় মুখ এম,এ, মান্নান। তিনি আগামী রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ গ্রহন করবেন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন- ঢাক-ঢোলের মাদকতা, রঙিন আলোকসজ্জায় সজ্জিত পূজাম-প, নতুন পোশাকের আনন্দ আর আপনজনের সঙ্গে মিলনমেলায় যে উৎসবমুখর আবহ সৃষ্টি হয়, তা যেন সার্বজনীন আনন্দ। কেবলই এক ধর্মীয় আচার নয়, এটি মানুষে মানুষে মিলনের এক মহোৎসব। ধনী-গরিব, জাতি-ধর্ম নির্বিশেষে সকলে যেন এই আনন্দ সমানভাবে উপভোগ করতে পারেন, এটাই আমার আন্তরিক প্রত্যাশা। জানা গেছে- কানাডা প্রবাসী এম,এ, মান্নান দীর্ঘ দিন প্রবাসে থাকলেও শেকড়ের টানে বার বার দেশে এসে রাজনগরসহ জেলায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করেছেন। বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে সামাজিক ও সেবা মূলক কাজ করা আজও অব্যাহত রেখেছেন। রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের এক রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি- সমাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব কমিউনিটি লিডার। ৯০-এর স্বৈরাচার এরশাদ বিরোধী ছাত্রগণ-আন্দোলনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম পুরোধা, জাতীয়তাবাদী আন্দোলনের অগ্রদ্রুত, জালালাবাদ অ্যাসোসিয়েশন কুইবেক কানাডার সাধারণ সম্পাদক, অসংখ্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সংগঠক।
উচ্চশিক্ষিত সদালাপী পরোপকারী এম.এ.মান্নান-কে আগামীতে রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করতে চান। রাজনগরের সচেতন নাগরিক সমাজও তাঁকে প্রতিনিধি হিসেবে দেখতে চান। তিনি ছাত্রজীবন থেকে, দরিদ্র মানুষের ঘর তৈরী করে দেয়া, পুঁজি দিয়ে হাস মুরগির খামার করে দেওয়া, বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়ানো, ঈদ-পুঁজায় সাহায্য-সহযোগিতা করা। রমজানে ইফতার ও খাবার সামগ্রী বিতরণ করে আসছেন। প্রবাস যাবার পর থেকে তার রোজগার করা টাকার এক তৃতীয়াংশ টাকা তিনি গরীব অসহায় মানুষের জন্য ব্যয় করেন। চিকিৎসা ব্যয় বহনসহ বয়স্ক, শিশুসহ অনেকেই তাঁর দ্বারা উপকৃত হয়েছেন। তাকে অনেকেই মানবতার ফেরিওয়ালা হিসাবে ছিনেন। তিনি মৌলভীবাজার সরকারি কলেজে থাকাকালীন মৌলভীবাজার সরকারি কলেজে ছাত্র ইউনিয়ন এর সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। ৮৯ সালে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের হাত ধরে জাতীয়তাবাদী দলের রাজনীতিতে যোগ দেন। ৯০ দশকে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম পুরোধা ছিলেন। তারপর বিএ (এল.এল.বি) পাস করে পরিবারের তাগিদে ১৯৯৫ সালে কানাডা চলে যান।

এ যাবৎ জাতীয়তাবাদী দল (বিএনপির) কুইবেক প্রাদেশিক শাখা কানাডার সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি ১/১১ থেকে নর্থ আমেরিকায় আওয়ামী বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। সৎ কর্তব্যপরায়ন দির্ঘদিন সামাজিক কর্মে নিবেদিত এম.এ মান্নান আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগনের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চান। সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এম এ মান্নান বলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ বুকে ধারণ করে উন্নয়নের রূপকার সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের হাত ধরে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মরহুম রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী রাজনীতিকে বুকে লালন করে জাতীয়তাবাদী আন্দোলনের সৃর্য সৈনিক গনমানুষের প্রাণপুরুষ তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দেশে বিদেশে কাজ করে যাচ্ছি। সেই কর্ম অব্যাহত থাকবে। অবহেলিত বঞ্চিত পিছিয়ে পড়া জনপদ রাজনগর উপজেলাকে উন্নয়নের শেখরে নিয়ে যেতে জাতীয়তাবাদী দলের বিকল্প নেই।