কালিহাতীতে বসতবাড়িতে যুবদল নেতার হামলা, আহত তিন

কামরুল হাসান, টাংগাইল প্রতিনিধ :টাঙ্গাইলের কালিহাতীতে মাটি ভরাট নিয়ে কোন্দলের জের ধরে রফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ীর বসতবাড়িতে যুবদল নেতা আরিফুজ্জামানের নেতৃত্বে হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। তবে যুবদল নেতার দাবী তিনিই প্রথমে হামলার শিকার হয়েছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দশকিয়া ইউনিয়নের উত্তর পাড়া ব্যবসায়ী রফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়েছেন।

রাম দা উচিয়ে হামলার ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রবিবার কালিহাতী উপজেলা যুবদলের পক্ষ থেকে প্রথমে দশকিয়া ইউনিয়ন যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে, কেন্দ্রীয় নির্বাহী প্রেস বিজ্ঞপ্তিতে আরিফ হোসেনকে বহিস্কারাদেশ এবং তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।

আহতরা হলেন- দশকিয়া উত্তর পাড়া শাজাহান প্রামানিকের ছেলে লুৎফর রহমান (৪০), নাজমুল (৩৫) ও একই গ্রামের আজিজ মন্ডলের স্ত্রী হনুফা বেগম (৬৫) আহত হয়েছে। পরে তাদের কে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

অভিযুক্তরা হলেন- একই এলাকার মরহুম গনি সরকারের ছেলে আরিফুজ্জামান (৪০), আতিক সরকার (৩৫), আশরাফ সরকারের ছেলে মুন (৩০), ওয়াজেদ সরকারের ছেলে ওহাব (৩৫) কানছুর ছেলে আব্দুল হাই (৪০) প্রমুখ।

আহত লুৎফরের চাচাতো ভাই ভুক্তভোগী ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, আমার ১৪ শতাংশ জমিতে ড্রেজার দিয়ে মাটি ভরাট করে বাড়ি করার জন্য একই গ্রামের দশকিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুজ্জামানের সাথে কথা হয়। কিন্তু মাটি ফেলার কথা বললে দিচ্ছে দিবো বলে বিভিন্ন ধরনের তাল-বাহানা করে। পরে আরিফুজ্জামান মাটির দাম বেশি চাওয়ায় মাটি ভরাটের কাজটি অন্য কাউকে দেওয়া হলে যুবদল নেতা আরিফুজ্জামান ক্ষিপ্ত হয়ে তাহার দলবল নিয়ে দেশীয় অস্ত্র রামদা-শাবল লোহার রড় নিয়ে আমার চাচাতো ভাইদের উপর হামলা চালায় এবং রামদা দিয়ে কুপিয়ে আহত করে। পরে আমার বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে এলোপাতাড়ি রামদা দিয়ে কুপিয়ে ঘরের টিনের বেড়ার বিভিন্ন স্থানে কুপিয়ে থাকেন ও মোটরসাইকেলে ভাংচুর করে। তিনি আরও জানান, বাড়িতে থাকা মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এসময় তিনি দাষীদের শাস্তি দাবি করে জানান, যুবদল নেতা আরিফুজ্জামান নেতৃত্বে বাড়িতে হামলা ও রামদা দিয়ে কোপানোর ৩৯ সেকেন্ডের এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এসময় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

আহত ভুক্তভোগী হনুফা বেগম বলেন, আমার বাড়িতে এসে আমার ডান হাতে আরিফুজ্জামান রামদা দিয়ে কোপ দিয়েছে। আমি তার বিচার চাই।

অভিযুক্ত আরিফুজ্জামান বলেন, আমার সাথে রফিকুল ইসলামের জায়গায় মাটি ভরাট করে দেওয়ার একটি চুক্তি হয়। আমি বাল্কহেড দিয়ে যারা মাটি ফেলে দেয় তাদের কে অগ্রিম হিসেবে এক লাখ টাকা দিয়েছি। কিন্তু রফিকুল ইসলাম হঠাৎ করে আমাকে বালু ফেলানোর কাজ না দিয়ে অন্য কাউকে দেওয়া হয়। এ নিয়ে রফিকুল ইসলামের সাথে মোবাইলে ফোনে কথা-কাটাকাটি হয়। আমি পটল বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে রফিকুল ও চাচাতো ভাইয়েরা আমাকে রাস্তায় একা পেয়ে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নিলা-ফুলা জখম করে। পরে আমি রাগের মাথায় ক্ষিপ্ত হয়ে তাদের বাড়িতে গিয়ে হামলা চালাই।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধ :
মোবা :০১৭৫২৯২৯৪৬৮