এনামুল হক টগর
শেষ রাতের গভীরে প্রকৃতির সাথে নক্ষত্রের নীরবতার জাগতিক আলিঙ্গন।
আত্মায় চেতনা শক্তি বাতাসে প্রাণশক্তি মহাশূন্যে ভরপুর প্রেম পরিভ্রমণ।
মুক্তির দরজাগুলো খুলে দাও অসীমের দিকে অনন্ত শক্তির ভালোবাসা চিরন্তন।
শৃঙ্খলার মধ্য দিয়ে প্রতিটি চিন্তা সংকল্প পরিবর্তন হচ্ছে চৈতন্যের মহাজাগরণ!
শেষ রাতে আত্মায় নতুন শক্তি জন্ম দেয় মনোযোগ আরাধনায় স্মরণ!
তপস্যায় সাধক অপ্রতিরোধ্য সীমাহীন জগত তরঙ্গের ইথারে ইথারে মিশে যায়।
মানবাত্মা দীর্ঘ তপস্যায় মহাশক্তির সাথে যোগাযোগ স্থাপন করে ঐশ্বরিক বিস্ময়।
এখন শেষ রাত, প্রকৃতি নীরবে জেগে ওঠো স্রষ্টার সত্য উপলব্ধিতে শান্তি অজেয়!
ভোরের বাতাসে অহংকার ঘুমিয়ে আছে আত্মায় জেগে ওঠো মহান সাধক সালেক!
বাহিরের অন্ধকার ভেতরের অন্ধকার ঘর্ষণে ঘর্ষণে দেহের ধুলোবালি ঝরে যাক।
ধুলোগুলো ঝরে পড়লে মনে হবে এটা শরীর না এটা মস্তিষ্ক না এটা গভীর চেতনা!
ভোরের সাধনায় তোমার মধ্যে জন্ম হবে এক অদম্য শক্তি সাধারণের উর্ধ্বে।
শেষ রাতে হৃদয়ে মহাবিশ্ব জেগে উঠলে শ্রেষ্ঠ জ্ঞানে তুমি নির্মাণ করবে শ্রেষ্ঠ আবিষ্কার।
মহাত্মার সংযোগে বিজ্ঞান ভিত্তিক জ্ঞানে মন মহা-চেতনায় জেগে ওঠো বাস্তবতা।
হে মানব আধ্যাত্মিক শক্তির পথিক ভোরের তপস্যায় যৌবন পবিত্র করো গৌরবান্বিত।
গভীর ধ্যানে অহংকার বিলীন করো পরিশুদ্ধ চেতনা ধারণে দেহ সৌরভ বিজয়!
যা চাইবে তাই পাইবে জ্ঞান শান্তি মুক্তির দরজাগুলো খুলে দাও প্রবেশ করো অলৌকিকতায়।
ক্রমেই তোমার চেতনাগুলো অসীম হয়ে উঠুক আত্মায় অনন্ত প্রেম মহাজাগতিকে।।
৩/০৮/২০২৫
