সোমবার (২৫ আগস্ট ২০২৫) দুপুরে গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে প্রতিষ্ঠানের অধ্যক্ষ রফিকুল আলমের সভাপতিত্বে “মান সম্মত শিক্ষা নিশ্চিতকল্পে” অভিভাবক সমাবেশ ও ল্যাংগুয়েজ ক্লাব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক আরো বলেন পড়াশুনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের যুক্ত হতে হবে। শিক্ষার্থীদের দূর্নীতি, মাদক ও অসৎ কাজ থেকে দূরে রাখতে এর কুফল সম্পর্কে সংশ্লিষ্ট সকলকে সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে। শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকেও সন্তানদের প্রতি খেয়াল রাখা ও শিক্ষকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। মায়েদের পাশাপাশি বাবাদেরকেও তাদের সন্তানদের প্রতি সমান দায়িত্ব পালন করতে হবে।
আসমা শাহীন বলেন দুপুরে খাবার খাওয়ার নামে শিক্ষার্থীরা অনেক সময় বাড়িতে গিয়ে বিদ্যালয়ে ফিরে আসে না। এতে তাদের পরবর্তী ক্লাসগুলোতে শিখন ঘাটতি হয়। এ সমস্যা সমাধানে সকল শিক্ষার্থীকে বিদ্যালয়ে টিফিন আনতে হবে। এব্যাপারে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতন হতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা, একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী, গৌরীপুর স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ হযরত আলী, অবসরপ্রাপ্ত কৃষিবিদ তফিকুল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান জুলফিকার আলী গুলু, সাবেক ইউপি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেন, মুক্তিযোদ্ধা আবুল কাশেমসহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ। বিদ্যালয় চত্বরে প্রবেশ করেই জেলা প্রশাসক আসমা শাহীন একটি কাঠ বাগাম গাছের চারা রোপন করেন।
এর আগে সকালে উপজেলা পরিষদের পুকুর পাড়ে ওয়াকওয়ে নির্মাণ, স্যালুটিং ডায়াস ও পুরাতন প্রশাসনিক ভবনের সামনে সৌন্দর্য বর্ধন প্রকল্প, উপজেলা অফিসার্স ক্লাব, দর্শনার্থীদের জন্য ওয়েটিং রুম , উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে নবনির্মিত গোল ঘর, গোপালপুর পৌরসভা-রাজাপুর রোড আরসিসি ঢালাই, ডাস্টবিন, গারভেজ ভ্যান গাড়ি উদ্বোধন করেন। এডিপির অর্থায়নে ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরণ, প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিজিটাল এক্স-রে ফ্লিম, ঈশ্বরদী ইউনিয়নের ভি ডব্লিউ ডি কর্মসূচি কার্ড ও পুষ্টি চাল বিতরণ করেন।
এছাড়াও তিনি লালপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, লালপুর থানা, লালপুর ইউনিয়ন পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঈশ্বরদী ইউনিয়ন ভূমি অফিস, মঞ্জিল পুকুর আশ্রয়ন প্রকল্প, গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা ভূমি অফিস পরিদর্শন এবং যুব প্রশিক্ষণ কেন্দ্র ও প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন।
