মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
আপনারা আগামিতে ধানের শীষের সকল কর্মর্সূচীতে অংশ গ্রহন করবেন। যেখানে ধানের শীষের মিছিল হবে, র্যালী হবে স্লোগান হবে অংশ গ্রহণ করবেন। যারা গত সতেরো বছরে নির্যাতনের শিকার হয়েছেন ধানের শীষকে বিজয়ী করার মাধ্যমে তারা মূল্যায়িত হবেন। যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, যারা দেশে স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করেছে, ফ্যাসীবাদ কায়েম করেছে তাদের বিচার এই চাটমোহরের মাটিতে হবে ইনশাল্লাহ।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় পাবনার চাটমোহরে ধানের শীষের পক্ষে গনমিছিল শুরুর সময় দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে উপরোক্ত কথা বলেন পাবনা-৩ এলাকা থেকে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত এমপি প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষি বিদ হাসান জাফির তুহিন।
তিনি আরো বলেন, আমাদের মধ্যে কোন বিভেদ নেই। যারা বিভেদপূর্ণ বক্তব্য দিচ্ছেন তারা নিজেদের ভুল বুঝতে পারবেন আশা করি। আমরা উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মী একসাথে কর্মসূচী পালন করব। আপনারা বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নির্দেশ মানবেন আশা করি।
শনিবার সন্ধ্যার আগে পাবনার চাটমোহর পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে ধানের শীষের পক্ষে গণ মিছিল শুরু হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর সদরের বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী এ গণ মিছিলে অংশ গ্রহণ করে। মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে।
এসময় চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, অধ্যক্ষ এম এ মাহমুদ, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সেলিম রেজা, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল করিম তারেক, স.ম আতাউর রহমান তোতা, উপজেলা শ্রমিক দল সভাপতি মোন্তাজ আহম্মেদ, মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিখন বিশ্বাস, উপজেলা কৃষক দলের আহবায়ক লিটন বিশ্বাস, বিএনপি নেতা আবু হানিফ, শাহাদত হোসেন, আব্দুল জব্বার, মোতালেব হোসেন, যুবদল নেতা জাবেদ মোল্লা, ছাত্রদল নেতা ফুলচাঁদ হোসেন শামীমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।