মৌলভীবাজার প্রতিনিধি : অন্যের মালিকানা জমিতে নিজের মালিকানা বলে সাইনবোর্ড লাগিয়ে দেয়ার অভিযোগ উঠেে ছ প্রতিপক্ষ ছানা মিয়াগংদের বিরুদ্ধে। ঘটনাটি -রাজনগর উপজেলার ৬নং টেংরা ইউনিয়ন এর দক্ষিণ টেংরা এলাকায়। ভুক্তভোগী পারভেজ আহমদ জয়সুরসহ অন্যান্য ভুক্তভোগীগণ জানান -প্রতিবেশী ছানা মিয়াগংদের সাথে বিগত ২০০৮ সাল থেকে জায়গা নিয়ে বিজ্ঞ আদালতে মামলা ছিল। বিজ্ঞ আদালত ছানা মিয়াগংদের সাড়ে ১০৪ শতক জায়গা পান মর্মে রায় প্রদান করেন। কিন্তু, রায় পাবার পর, সাড়ে ১০৪ শতক ডিগ্রি প্রাপ্ত ভূমির বাহিরে, সেখানে আরো ১৩২ শতক জায়গা জোরপূর্বক দখলে নেন এবং সেখানে রোপনকৃত গাছ-গাছালি কেটে নেন। এ ঘটনায় ভুক্তভোগী পারভেজ আহমদ জয়সুর বাদী হয়ে -রাজনগর থানায় জিডি নং-১১৯০,তারিখ -২৫/০৬/২০২৫ইং,দায়ের করেন। রাজনগর থানার পুলিশ ঘটনার সত্যতা পেয়ে -জসিম মিয়া,সেলিম মিয়া,শাহিন মিয়া, ছানা মিয়া -এর বিরুদ্ধে নন এফ.আই.আর নং-১৬/২০২৫ইং, তারিখ -৩০/০৬/২০২৫ইং, দাখিল করেন। ভুক্তভোগী পারভেজ আহমদ জয়সুর জানান- বিজ্ঞ আদালত যে রায় দিয়েছেন তা আমরা মানি। কিন্তু ছানা মিয়াগংরা রায়ে উল্লেখিত জমির বাহিরে গিয়ে আমাদের মালিকানা জমি জোরপূর্বক দখলে নিয়েছেন। আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে গিয়েছি। এ বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষ ছানা মিয়াসহ অন্যান্যরা তাদের উপর আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন -বিজ্ঞ আদালতের ডিগ্রির বাহিরে জায়গা জোরপূর্বক জায়গা দখলের প্রশ্নই আসে না। রায়ে উল্লেখিত জমির মধ্যেই সাইনবোর্ড লাগানো হয়েছে।
