লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা ( শঠিবাড়ীতে) গৃহবধুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে।এঘটনায়দিতমারী থানায় মামলা দায়ের করেছেন গৃহবধু শাহীনা বেগম যার মামলা নম্বর ১৮/২২১ তারিখ ২৩/০৭/২০২৫ ইং। মামলার আসামিরা হচ্ছে শামসুল হক পিতা মৃত্য জসিম উদ্দিন, একরামুল হক পিতা শামসুল হক,আনিছুর রহমান আইনুল্ল্য উঢয়ের পিতা জসিম উদ্দিন,রেখা খাতুন স্বামী শামসুল হক।
মামলা সুত্রে জানাগেছে,গত ২২/০৭/২০২৫ ইং দুপুর আনুমানিক ২ টার সময় বাদীর পালিত দুই ছাগল বসতবাড়ীর সংলগ্ন দক্ষিণ দিকে বিবাদীর ক্ষেতের পাশে গেলে বাদীর ছাগল ২টি ধরিয়া বিবাদীর বাড়ীতে নিয়ে যায়। বাদী শাহীনা বেগম জানান,ওই ছাগল আনার জন্যবিবাদীর বসতবাড়ীর সামনে গিয়ে ছাগলের কথা জিজ্ঞাসা করলে সকল বিদাদীগন বেআইনি ভাবে দলবদ্ধ হইযা আমাকে ছাগল দিবেনা বলিয়া জানিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
গালিগালাজের এক পর্যায়ে ১ নং বিবাদীর হুকুমে ৩ নং বিবাদীর হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার মাথায় মাঝের ডানপাশে চোট মারিয়া গুরুতর রক্তাক্ত জখম করে।২ নং বিবাদীর হাতে থাকা লোহার রড দিয়ে আমার কোমরের নিচে ডাং মারিয়া হাড় ফাটায় ও গুরুতর জখম করে।৪ ও ৫ নং বিবাদী আমাকে এলোপাতাড়ি কিল-ঘুষ মারে। ১ নং বিবাদী আমার পড়নের কাপড় ও চুলের মুটি ধরিয়া টানাহেঁচড়া করিয়ে মাটিতে ফেলিয়ে৷ শ্লীলতাহানির ঘটায়। আমি মাটিতে পড়ে থাকা অবস্থায় ১ নং বিবাদী আমার চুলের মুটি ধরিয়া টানাহেঁচড়া করে গলা চাপিয়ে ধরে শ্বাসরুদ্ করতে চেষ্টা করে। আমার চিৎকারে আশপাশের লেকজন সহ ছুটিয়ে আসে এবং তারা অপরিচিত অটোর মাধ্যমে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্্রে ভর্তি করে। বাদী জানায়,মামলা রুজু করার দীর্ঘদিন হওয়ার পরেও আসামীগন গ্রেফতার না বাদীনীর পরিবারেরা নিরাপত্তাহীনে ভুগছে। এব্যাপারে আদিতমারী থানার অফিসার ইনচার্জ জানান,মামলার বিবাদীগনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
