পাবনায় অবসরপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর বজলুর রহমানের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রফেসর আঃ রাজ্জাক।
অনুষ্ঠান শুরুতে বক্তব্যদেন শিক্ষক মোঃ আফজাল হোসেন, তিনি তার বক্তব্যে প্রস্তাবিত অবসর প্রাপ্ত শিক্ষকদের সংগঠনের সাফল্য কামনা করেন।
পর্যায়ক্রমের বক্তব্য দেন সাবেক সহযোগী অধ্যাপক তোজাম্মেল হোসেন, প্রফেসর লুৎফর রহমান।
অবসরপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাদের সংগঠন তৈরীর প্রেক্ষাপট তুলে ধবে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করে সরকারি বুলবুল কলেজের সাবেক উপাধ্যক্ষ মতিউর রহমান, প্রফেসর শহিদুল ইসলাম, রওশন আখতার বানু, প্রফেসর কে বি এম নিশানুল হাবিব।
সংগঠনের দায়িত্ববালি পালনের প্রতি তাগিদ দিয়ে বক্তব্যদেন পাবনা সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আহসান হাবিব।
প্রফেসর ড. এ. কে এম সিরাজুল ইসলাম পুরাতন স্যারদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন।
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগে এসব অনুষ্ঠিত হয়।
