নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি :
রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠকের বাড়ির সামনে কাফনের কাপড় ও একটি চিরকুট ফেলে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে লেখা ছিল,প্রস্তুত হ রাজাকার। বাপ-মায়ের দোয়া নে। তোদের দিন শেষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হুমকিপ্রাপ্ত ওই নেতার নাম খালিদ হাসান মিলু। তিনি এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক। তার বাড়ি মোহনপুর উপজেলার ধুরইল গ্রামে। শনিবার (৯ আগস্ট) দিবাগত রাতে তাকে এ হুমকি দেওয়া হয়। মোহনপুর থানার (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,ভুক্তভোগী এনসিপি নেতা মিলুর অভিযোগ শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা আমাদের বাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালায়। পরে বাড়ির সামনে কাফনের কাপড় ও চিরকুট ফেলে যায়। রাত সাড়ে ১১টায় বাসায় যাই। কিছুক্ষণ পর জানালার পাশে অপরিচিত কণ্ঠে শোনা যায়,বাইরে বের হয়ে দেখ। বারান্দায় গিয়ে দেখি,টিনের সঙ্গে থাকা কাঠের আড়ায় আগুন জ্বলছে এবং চারপাশে পেট্রলের গন্ধ।আমি বাইরে না গিয়ে প্রথমে প্রতিবেশীদের ডাকি। ধুরইল বাজারের নৈশপ্রহরিও আসে। পরে বাইরে এসে একটি পলিথিন দেখতে পাই। পুলিশ আসার পর সেটি খোলা হয়, ভেতরে কাফনের কাপড় ও চিরকুট পাওয়া যায়। বৃষ্টির কারণে বাড়ির চারপাশ ভেজা থাকায় আগুন ছড়িয়ে পড়েনি। যে অংশে আগুন লেগেছিল, তা আমরা নিভিয়ে ফেলতে পেরেছি। এমন সময় হুমকি পেয়ে আমি উদ্বিগ্ন ও আতঙ্কিত। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান,রাত পৌনে ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।#
