চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহর পৌর সদরের বিভিন্ন এলাকায় গনসংযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও পাবনা-৩ এলাকার প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন।
শনিবার (৯ আগস্ট) দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে এ গণসংযোগ করেন তিনি। গনসংযোগকালে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং আগামি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এসময় তার রাজনৈতিক জীবন সম্বলিত লিফলেট বিতরণ করেন নেতা কর্মীরা।
গনসংযোগকালে চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সেলিম রেজা, উপজেলা শ্রমিক দল সভাপতি মোন্তাজ আহম্মেদ, মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিখন বিশ্বাস, উপজেলা কৃষক দলের আহবায়ক লিটন বিশ্বাস, সদস্য সচিব আজাদুল হোসেনসহ দলের অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
