বিশেষ প্রতিনিধি:
“পরিকল্পিত বনায়ন, পরিবেশ ও দেশের উন্নয়ন”—এই স্লোগানকে ধারণ করে সৃজন বাংলা সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হলো আলোচনা বৃক্ষরোপণ ও পদযাত্রা কর্মসূচি।
শুক্রবার, ১৮ জুলাই সকাল সাড়ে ১০টায় মাহমুদপুর বাজারস্থ শফিউদ্দিন খান (রহ.) মার্কেটের ছাদে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আসাদুর রহমান খান।
কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু করেন হাফেজ আবিদ হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ আল-আমিন বিশ্বাস।
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জলবায়ু সংস্থার পাবনা জেলা সভাপতি কামাল হোসেন, মাছরাঙা টিভির পাবনা জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম রিজু, সাংবাদিক ও পরিবেশকর্মী সুমাইয়া আক্তার হ্যাপি।
আলোচনার পর একটি সচেতনতামূলক পদযাত্রা বের হয় মাহমুদপুর বাজারের প্রধান প্রধান সড়কে। এরপর বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি মিলিয়ে প্রায় দেড় শতাধিক গাছ রোপণ করা হয়।
পরিশেষে এলাকার পিছিয়ে পড়া নারী, কিশোর ও পুরুষদের মাঝে গাছ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ইমরান হোসেন, ফজর আলী, জমিরুল ইসলাম মেহেরাবসহ শতাধিক স্থানীয় মানুষ।
পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
