নাটোর প্রতিনিধি
জিয়া পরিবারকে নিয়ে আপত্তিকর প্রচার প্রচারণা এবং বিএনপি’র বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের আলাইপুর জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে শহরের কানাই খালিতে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক জসিম উদ্দিন সরকার,জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য নাসিম উদ্দীন নাসিম,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহির উদ্দিন জহির, যুগ্ন আহবায়ক মাসুদ রানা, পৌর আহবায়ক সাব্বির আহম্মেদ চপল । প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, দেশকে পরিকল্পিত ভাবে একটি গোষ্ঠী অস্থিতিশীল করতে চেষ্টা করছে । দেশে মব সৃষ্টি করছে। এদেরকে প্রতিহত করতে হবে। শহীদ জিয়া ও তারেক রহমানকে নিয়ে তারা কটুক্তি করছে তাদের বিচার করতে হবে।
