কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বুধবার (২৮ অক্টোবর) চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী ও গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে অক্ষমতাজনিত পরিস্থিতির শিকার সরকারি কর্মচারীদের পরিবারের মাঝে ৫৬ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। এ সময় মৃত্যুবরণকারী ৬ জন সরকারি কর্মচারীর পরিবারের মাঝে ৪৮ লাখ টাকা এবং স্থায়ীভাবে অক্ষম ২ জন সরকারি কর্মচারীর মাঝে ৮ লাখ টাকাসহ মোট ৮ জনকে ৫৬ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।
