আগৈলঝাড়ায় যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম’র ৫ম মুত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া-মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত

প্রতিনিধি, আগৈলঝাড়া (বরিশাল) :
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম’র ৫ম মুত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, দোয়া-মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম’র সভাপতিত্বে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম’র কর্মময় জীবনের উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টু, যুগ্ন-সম্পাদক শাহ মোহাাম্মাদ বখতিয়ার, আবুল মোল্লা, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরদার হারুন রানা, কেএম আজাদ রহমান, সাধারণ সম্পাদক এফএম নাজমুল রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত তালুকদার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. শামীমুল ইসলাম, স্বপন দাস প্রমুখ। পরে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল রহমান। বক্তারা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম’র কর্মময় জীবনের উপর আলোচনা করেন।