সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় বাস- ট্রাক মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত ও ৮ জন আহত হয়েছ। নিহতরা হলেন আবেদ আলী (৩৮), পিতা হাসেম আলি, গ্রাম শান্তপুর, থানা সুজানগর, মুনছুর আলী (৪০), পিতা ইরাদ আলি, আতাইকুলা, সর্ব জেলা পাবনা, অজ্ঞাত(৪৫)। অন্ততঃ ৮ জন আহত হয়েছে।
শুক্রবার(৪ জুলাই) সকাল ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের বনগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্বারর সকালে ঢাকা থেকে ছেরে আসা পাবনা এক্সপ্রেসের যাত্রীবাহী বাসের সাথে কাশিনাথপুর গামী পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন জন মার যায়। আহত হয় অন্ততঃ ৮ জন। স্থানীয়রা ও পুলিশ তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপতালেভর্তি করে।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন,এ পুলিশ লাশ উদ্ধার ও বাস চলাচলের কাজ করছে। মরদেহ আইনি প্রক্রিয়া চলছে।
