এইচএসসি পরীক্ষার সাঁথিয়ায় একজন বহিষ্কার

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ
এইচএসসি পরীক্ষায় সাঁথিয়ার ৩ নং কেন্দ্র
আতাইকুলা মাধপুর আমেনা খাতুন ডিগ্রী কলেজে নকলের দায়ে একলাস হোসেন নামের ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। সে কেন্দ্রের বিএমটি শাখার ছাত্র রোল নং ৬৮৯৬৯৯।
জানা যায়, মঙ্গলবার সকালে কম্পিটার অফিস এপ্লিকেশন-২ পরীক্ষা চলাকালে নকলের দায়ে জেলা সদর থেকে আসা ম্যাজিষ্ট্রেট তাকে বহিষ্কার করেন।
কেন্দ্র সচীব আব্দলা হেল আল মাহমুদ সত্যতা স্বীকার করে বলেন ওই পরীক্ষার্থী নকলের দায়ে বহিষ্কার হয়েছে।