সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভীতবিশিষ্ট একতলা ভবনের শুভ উদ্বোধন করেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না।
সোমবার দুপুরে আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন কালে উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না বলেন নতুন ভবনে শিক্ষার্থীদের মনে আনন্দ বয়ে আনে, তাদের মনমানসিকতা ভালো লাগাবে লেখাপড়ায় মনোযোগী হবে। তিনি শিক্ষকদের পাঠদানে মনোযোগী হতে বলেন। শিক্ষকরা অন্যের সন্তানকে মানুষ করে তোলেন। আর তাদের সন্তানকেও অন্য জন মানুষ করে। শিক্ষকদের আন্তরিকতার সাথে পাঠদান করাতে আহবান জানান।
শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর (ইইউ) পাবনার বাস্তবায়নে ৮৭ লাখ ৫০ হাজার টাকার চারতলা ভীতবিশিষ্ট একতলা ভবনটি উদ্বোধনে আরো উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা প্রকৌশলী মারুফুল ইসলাম, বিদ্যালয়ের সভাপতি হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান, অভিভাবক সদস্য রফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও সুধীজন। উদ্বোধনী অনুষ্ঠানের পরিচালনা করেন শিক্ষক সাখাওয়াত হোসেন বাবু। পরে উপজেলা নির্বাহী অফিসারকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
