সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার আতাইকুলা থানা পুলিশ গোপন অভিযান চালিয়ে সোমবার রাতে নিজ এলাকা হতে সন্ত্রাস বিরোধী মামলার আসামিসহ দুই পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। এরা হলো সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর আস্থাভাজন থানার রঘুনাথপুর গ্রামের মৃত জয়েনুদ্দিনের ছেলে আলহাজ নিজাম উদ্দিন ও শ্রীকোল গ্রামের আজাহারের ছেলে মোতাহার। মঙ্গলবার আটককৃতদের আদালতে প্রেরন করেছে পুলিশ।
থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদে ও থানার ওসি একেএম হাবিবুল ইসলামের দিক নির্দেশনায় এসআই সুব্রত সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে নিজামকে আটক করে। ওসি জানান নিজামের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের ৬,৭,৮,১০ ও ১২ ধারার ২৫/০১/২০২৫ তারিখের ১৫ নং মামলা রয়েছে। সে দীর্ঘদিন পলাতক ছিল। সে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর আস্থাভাজন থানার ত্রাস সৃস্টিকারী ছিল। এছাড়াও সে একাধিক মামলার পলাতক আসামী। তাদের মঙ্গলবার আাদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
