সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

সাঁথিয়া প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়া উপজেলার পাবনা- ঢাকা মহাসড়কের মাধপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আলহাজ জয়নাল আবেদীন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার আর আতাইকুলা ইউনিয়নের শোলাবাড়িয়া গ্রামের মৃত আলীমুদ্দিনের ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। স্থানীয়রা জানান তিনি সকাল ৬ টার দিকে বাড়ি থেকে হেটে মাধপুর বাজারে যাচ্ছিলেন। মাধপুর বাজারের পুর্বপাশে পৌঁছালে দ্রুতগামী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনাটি নিশ্চিত করেছেন একই গ্রামের অবসর প্রাপ্ত শিক্ষক শাহজাহান আলী। লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে দুপুরে দাফন করা হয়েছে।