সাঁথিয়া প্রতিনিধিঃ লাভের আশায় ধার দেনা আর বাকী নিয়ে কোরবানীর জন্য ঢাকায় ছাগল বিক্রি করে ফেরার পথে অজ্ঞান পাটির খপ্পরে পরে সর্বস্ব হারিয়েছে সাঁথিয়ার খোরশেদ আলী। ঘটনাটি ঘটে ঈদের আগের দিন শুক্রবারে। খোরশেদ পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের সুন্দরকান্দী গ্রামের মৃত বানু বিশ্বাসের ছেলে।
অসুস্থ্য খোরশেদ আলী জানান, ধার দেনা আর এলাকা হতে বাকীতে ছাগল কিনে বিক্রীর জন্য ঢাকায় বুয়েটের পাশে পলাশী নামক স্থানে নিয়ে ছাগল বিক্রী করে। ছাগল বিক্রী শেষে বাড়ী ফিরতে গত ৬ জুন ঈদের আগের দিন শুক্রবার দুপুরের দিকে গাবতলী হতে আরিচা ফেরি ঘাটে আসতে সেলফি বাসে উঠে সে ও তার সহপাটি সাদ্দাম। বাসের মধ্যে ফেরিওয়ালার নিকট থেকে সশা কিনে খান তারা। পরের দিন আরিচার এক হাসপাতালে পরিবারের লোকজন কথায় জ্ঞান ফিরে তাদের। পরে জানতে পারে উথলিয়া ব্রীজের নিকট থেকে পুলিশ তাদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তার কাছে থাকা মোবাইল ফোনে পরিবারের নিকট ঘটনা জানায় পুলিশ। খোরশেদ আরো জানান তার নিকটে থাকা ১৪০০০০ টাকা নিয়ে যায় অজ্ঞান পাটির লোকেরা। সে এখনো পুর্নসুস্থ্যতায় না ফরায় বাড়িতে চিকিৎসায় রয়েছে। ধার দেনা আর ছাগলওলাদের দেনায় দিশেহারা হয়েছে।
