সাঁথিয়ার নন্দনপুর ইউপিতে ঈদ শুভেচ্ছার চাল বিতরন

সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়ন পরিষদে ঈদুল আজহা উপলক্ষে অতিদরিদ্রদের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করা হয়েছে।
০৪ জুন ২০২৫ বুধবার সকাল ৯ টায় নন্দনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১৮৩১ জনের মাঝে চাল বিতরন করা হয়।
ঈদুল আজহার আনন্দ দরিদ্রদের মাঝে ভাগাভাগি করতে চাল বিতরনে ট্যাগ অ ফিসার হিসেবে সার্বক্ষনিক তদ্বারকি দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ গোলাম সরোয়ার। নন্দনপুর ইউনিয়নের ৬ নং ওয়াডের সদস্য ও পিআইসি আবুল কালাম আজাদ আবু সাইদ জানান ইউনিয়নে দরিদ্র ১৮৩১ জনের মাঝে ১০ কেজি করে ১৮৩১০ কেজি চাল বিতরন করা হয়। বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দনপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী, ইউপি সদস্য নুর উদ্দিন বাবু, জামায়াত নেতা আরিফুল ইসলাম, ৭ নং ওয়াডের জামায়াত সভাপতি গোলাম মেস্তফা, সেক্রেটারী, জহুরুল ইসলাম, বিএনপি নেতা আনেয়ার হোসেনসহ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন।