সাঁথিয়ায় রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ইউএনও

সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার মাধপুর বাজারে পাবনা-ঢাকা মহাসড়ক ও মাধপুর-সাঁথিয়া আঞ্চলিক সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা আদায় করেন। ২ জুন সোমবার দুপুরে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিজু তামান্না এ অভিযান পরিচালনা করেন।
এসময় মহাসড়কের পাশে মাধপুর বাজারে
অস্থায়ী অনেক দোকান ভেঙ্গে দেন ও মাধপুর-সাঁথিয়া আঞ্চলিক সড়কের পাশে কাঠ রাখায় ভ্রাম্যমান আদালতে কাদের ফার্নিচারে ৩০০০ টাকা জরিমানা এবং করিম মাস্টারের স মিলে জরিমানা করেন নির্বাহী অফিসার। রাস্তার দু-পাশে কাঠ না রাখতে বলেন। এ সময় আরো উপস্থিত থেকে সহায়তা করেন মোঃ রেজাউল করিম (উপ প্রশাসনিক কর্মকর্তা), এসআই সুব্রত কুমার, মোঃ বজলুর রশিদ (অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর), আনসার ও পুলিশ সদস্য।