ওসমান গনি বেড়া (পাবনা)
পাবনার বেড়ায় গরুর ঘাস কাটতে গিয়ে যমুনা নদীতে ডুবে ওহাব মোল্লা (৭৪) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হাটুরিয়া – নাকালিয়া ইউনিয়নের চরাঞ্চলের হাটাইল- আঁড়ালিয়া এলাকায়। স্থানীয় ইউপি সদস্য জাহিদ মোল্লা সহ এলাকাবাসী জানান , গত শনিবার সকাল ১১ টার দিকে উক্ত গ্রামের মানিক মোল্লার পুত্র ওহাব মোল্লা বাড়ির পাশে যমুনা নদীর তীরবর্তী ক্ষেতে গরুর ঘাস কাটতে যায়। ঘাস কাটতে কাটতে খানিক জায়গা পানি পার হতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। এ খবর পরিবারের লোকজন এবং স্থানীয়রা জানতে পেরে খোঁজাখুঁজি শুরু করেন অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে পরের দিনের রোববার সন্ধ্যা সাতটার দিকে ঘটনা স্থল থেকে প্রায় এক কিলোমিটার নদীর ভাটিতে মৃত ওহাব মোল্লার ভাসমান লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন নিয়ে যায়।
