সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২০২৫- ২০২৬ অর্থবছরের ৪,১৮,৫৭,৮২১ টাকার বাজেট ঘোষনা করা হয়।
২৯ মে ২০২৫ বৃহস্পতিবার সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়নের ৩ নং ওয়াডের সদস্য মোঃ আব্দুল বারী বারেক এর সভাপতিত্বে ও ভুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ চাঁদ আলী মোল্লার সঞ্চালনায় ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়। নতুন করে কর আরোপ ছাড়া ৪,১৮,৫৭,৮২১ টাকার বাজেট ঘোষনা হয়। বাজেটে মোট আয় ৪,১৮,৫৭,৮২১ টাকা, ব্যয় ৪,১৬,৬২,৪২১ টাকা ও উদ্বৃত্ত ১,৯৫,৪০০ টাকা নির্ধারন করা হয়েছে। উক্ত বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, ইউপির সকল সদস্য/সদস্যা।
