বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (২য় ফেইজ) অবহিতকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নওগাঁ শহর সমাজসেবা কর্মকর্তা ইমামুল হক।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় সেমিনারে প্রধান আলোচক ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান। আলোচক ছিলেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শাহাদৎ হোসেন। এতে সিংড়া ও নলডাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তা যথাক্রমে আবু দাউদ ও সুমন সরকার র্যাপোটিয়ার হিসেবে অংশ নেন।
সেমিনারে এই প্রকল্পের লক্ষিত প্রান্তিক পেশাজীবি কামার, কুমার, মুচি, নাপিত, কাঁসা-পিতল সামগ্রী প্রস্তুতকারী এবং বাঁশ-বেত পণ্য প্রস্তুতকারী জনগোষ্ঠীর প্রতিনিধি, গ্রামীণ বাদ্যযন্ত্র শিল্পী, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধাসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানরা অংশ নেন।
