নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের প্রথম পর্বের (উভয় শিফট) শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এ. জে. এম. মাসুদুর রহমানের সভাপতিত্বে গতকাল শনিবার (১৭ অক্টোবর) সকালে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভ‚মিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুন অর রশিদ। অনুষ্ঠানে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের প্রথম পর্বের (উভয় শিফট) নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।#
