রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
থাইল্যান্ডের লিকুল পার্টচারাপুলের ছেলেদের এককের শিরোপা জয়ের মধ্যদিয়ে রাজশাহীতে পর্দা নেমেছে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের। গতকাল শনিবার সকালে রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে চাইনিজ তাইপেইয়ের জিচে চেনকে সরাসরি দুই সেটে ৬-৪, ৭-৫ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হন লিকুল। শিরোপা নির্ধারণী ম্যাচে দুই খেলোয়াড়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রথম সেটে ৬-৪ গেমে জয়ের পর দ্বিতীয় সেটেও প্রতিপক্ষের চাপ সামলে ৭-৫ গেমে জয় নিশ্চিত করেন থাইল্যান্ডের এই তরুণ খেলোয়াড়। টুর্নামেন্টের রেফারি জয় মুখার্জী বলেন, ফাইনালে ওঠা দুই খেলোয়াড়ই ভালো মানের। পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে তাঁরা ফাইনালে জায়গা করে নেন। ফাইনালেও প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ খেলা হয়েছে। লিকুল পুরো টুর্নামেন্টে ভালো খেলেছেন এবং ফাইনালেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে শিরোপা জিতেছেন। ছেলেদের এককে রানার্সআপ হলেও দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন চাইনিজ তাইপেইয়ের জিচে চেন। শুক্রবার রাতে অনুষ্ঠিত দ্বৈত ফাইনালে জিচে চেন ও ওয়েই-চেং ট্যাং জুটি ভারতের শিব মোহন ও আরভ ছাল্লানিকে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে শিরোপা জেতে। রেফারি জয় মুখার্জী বলেন, দুই জুটির মধ্যে প্রতিদ্ব›িদ্বতা ছিল। শেষ পর্যন্ত চাইনিজ তাইপেইয়ের জিচে চেন ও ওয়েই-চেং ট্যাং জুটি নিজেদের এগিয়ে রেখে শিরোপা জিতে নেয়। মেয়েদের একক ও দ্বৈতÑদুই ইভেন্টেই শিরোপা জিতেছে চীন। মেয়েদের এককে চ্যাম্পিয়ন হয়েছেন জিমো সঙ। আর দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন চীনের সিয়াং জিয়াং ও শুয়াং জু জুটি। গত ৫ অক্টোবর রাজশাহী টেনিস কমপ্লেক্সে শুরু হয় পাঁচ দিনব্যাপী এই আন্তর্জাতিক টুর্নামেন্ট। এতে স্বাগতিক বাংলাদেশসহ ১০ দেশের শতাধিক খেলোয়াড় অংশ নেন। শনিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী টেনিস কমপ্লেক্সের অ্যাডহক কমিটির আহŸায়ক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, টুর্নামেন্ট পরিচালক হাসিনুর রহমান টিংকু, মিডিয়া কমিটির আহŸায়ক গোলাম মোস্তফা মামুন প্রমুখ।