মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার সদর উপজেলার রায়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৪৩তম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে ১০০ জন অসহায় নারী, পুরুষ ও শিশুকে বিনাম‚ল্যে চিকিৎসাসেবা প্রদান এবং ওষুধ বিতরণ করা হয়। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছালিমুন নেছা ফ্রি প্রাইমারি হেলথ কেয়ার ট্রাস্টের আয়োজনে এবং সাব্বির করিম ফাউন্ডেশন অব মৌলভীবাজারের অর্থায়নে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৬নং একাটুনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ রুমেন আলী। এ সময় ছালিমুন নেছা ফ্রি প্রাইমারি হেলথ কেয়ার ট্রাস্টের পরিচালক গিয়াস আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজক স‚ত্রে জানা যায়, ২০২৩ সাল থেকে ছালিমুন নেছা ফ্রি প্রাইমারি হেলথ কেয়ার ট্রাস্ট নিয়মিতভাবে প্রতি মাসে অসহায় ও দরিদ্র রোগীদের বিনাম‚ল্যে চিকিৎসাসেবা প্রদান এবং ওষুধ বিতরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় ৪৩তম এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ ধরনের উদ্যোগের মাধ্যমে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং আর্থিকভাবে অসচ্ছল রোগীদের চিকিৎসাসহায়তা প্রদান করাই ট্রাস্টের ম‚ল লক্ষ্য। নিয়মিত এ কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের স্বাস্থ্যসেবায় অবদান রেখে চলেছে প্রতিষ্ঠানটি।
