সাঁথিয়ায় মাদক ব্যবসায়ীর বাড়ী ভাঙচুর করল এলাকাবাসী আহত-২

আবু ইসহাক সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি :
পাবনার সাঁথিয়া উপজলার কাশিনাথপুর ইউনিয়নের ক্ষুদ্র গোপালপুর গ্রামে মাদক বিক্রয়ের অভিযোগে বাড়িত হামলা, ভাঙচুর চালিয়েছে এলাকাবাসী। এ ঘটনায় মাদক ব্যবসায়ী আব্দুল আলিম (৫৫) ও তাঁর ছেলে অমি (২৭) আহত হয়েছেন। তাদের সাঁথিয়া উপজলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
শুক্রবার (৯ অক্টাবর) দুপুর উপজলার কাশিনাথপুর ইউনিয়নর ৮ নম্বর ওয়ার্ডর ক্ষুদ্র গোপালপুর গ্রামেএ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা বাড়ি থেকে নগদ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। এলাবাসী লোহার রড, বাটাম ও ধারালা অস্ত্র দিয় আব্দুল আলিম ও তাঁর ছেলে অমিক মারধর করে। এতে দুজনই আহত হন এবং তাদের মাথায় আঘাত লাগে বলপ অভিযোগ উল্লেখ করা হয়েছে।
এলাকাবসীর দাবী শ্রমিক দল নেতা আব্দুল আলিম দীর্ঘ দিন ধর মাদক ব্যবসা করে আসছিল। মাদক বিক্রয়ের জন্য তার বিরদ্ধে এলাকায় একাধিক বার শালিসী বৈঠক হয়। তার পরও সে মাদক বিক্রয় করে আসছিল। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে শুক্রবার সকালে তার বাড়িতে হামলা চালায়।
এলাকাবাসী বীর মুক্তিযোদ্ধা আলহাজ মমতাজ আলী, নুর ইসলাম, সাবাহান ইউপি সদস্য শাহীন জানান, মাদক বিক্রির অভিযোগে গত ২৬ সেপ্টম্বর এলাকায় আব্দুল আলিম, জাহাঙ্গীর হাসন ও রাজীবর বিরুদ্ধ সালিসী বৈঠক বসে। বৈঠকে সভাপতিত্ব করেন বীর মুক্তিযাদ্ধ মমতাজ আলী । বৈঠকে মাদক ব্যবসায়ী আব্দুল আলিম, জাহাঙ্গীর হোসন ও রাজীব স্বীকার করেন তারা মাদক ব্যবসা করেন। ওই দিনের সালিসী বৈঠক থেকে আর মাদক ব্যবসা করবে না বলে অঙ্গীকার করেন তারা।
আলীম এসব উপেক্ষা করে এলাকাবাসীকে মারপিটের হুমকী দেন। এ ঘটনায় এলাকাবাসী ঐক্যবন্ধ হয়ে শুক্রবার দুপুরে হামলা চালিয়ে মাদক ব্যবসায়ী আব্দুল আলিমের বাড়ীতে ভাংচুর চালান। এতে আলিম ও তার ছেল অমি আহত হয়। আহতদের হাসপাতাল ভর্তি করা হয়েছে।ঘটনার পর অপর দুই মাদক ব্যবসায়ী রাজীব ও জাহাঙ্গীর পলাতক রয়েছে।
আব্দুল আলিম কাশিনাথপুর ইউনিয়নর ৮ নম্বর ওয়ার্ড শ্রমিক দলর সভাপতি বলে জানা গেছে।
এলাকাবাসী ফয়েজ, নুর ইসলাম, খলিল, ও মাহবুবুর রহমান জানান, এলাকার বাইরে থেকে মোটর বাইক ও সিএনজি করে অনেকেই রাত ভর মাদক ক্রয় করতে আলিমের বাড়িতে আসত। তার বিরুদ্ধে একাধিক বার অভিযাগ করলেও সে ব্যবসা চালিয়ে আসছিল।
সাঁথিয়ার কাশিনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইদ্রিস আলী মুন্সী জানান, আলিম মাদক ব্যবসায়ী তার বিরদ্ধে এলাকাবাসী বার বার থানায় অভিযাগ করলেও কোন সমাধান না হওয়া তারা ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। এখানে লুটপাটের মত কেন ঘটনা ঘটেনি।
এব্যাপার কাশিনাথপুর পুলিশ ফাড়ীর ইনচার্জ শামসুল আলম জানান, আব্দুল আলিম চিহুিত মাদক ব্যবসায়ী। তার বিরদ্ধে মাদকের একাধিক অভিযাগ রয়েছে। হামলা ও ভাংচুরের ঘটনা মাদক সংশ্লিষ্ট আছে কি না তা খতিয়ে দেখছি।