সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামে বৈদুতিক সার্কিট থেকে আগুন লেগে তিন ভাইয়ের বাড়ী পুড়ে ছাই হলো। তিন পরিবারের প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হয়েছে। ঘটনাটি. ৭ অক্টোবর দুপুরে।
স্থানীয় সুত্রে জানা যায়, সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের ৮ নং ওয়াডের মাহমুদপুর গ্রামের দানেজ প্রামানিকের ছেলে কামাল হোসেনের ঘরে আগুন লাগে। এসময় আগুন দাবানলের ন্যায় দ্রুত তার ভাই আঃ মুন্নাফ ও তাদের দুই ছেলের ঘরে লেগে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা চেষ্টা করতে থাকে ও সাঁথিয়া ফায়ারসার্ভিসকে খবর দিলে উভয়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরমধ্যেই তাদের চার ঘর পুরে ছাই হয়ে যায়।
মুন্নাফ প্রামানিক জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লাগছিল। ৭০ মন পেঁয়াজ নষ্ট হয়েছে, নগদ টাকা, স্বর্নলংকারসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাদের প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষতি হয়েছে।
