মশাহিদ আহমদ, মৌলভীবাজার : স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের একটি আভিযানিক দল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযানে মোঃ রুবেল মিয়া (৩৪) নামীয় একজনকে গ্রেফতার করেছে ৩ অক্টোবর রাতে। জানা গেছে- জেলার শ্রীমঙ্গল থানাধীন শ্রীমঙ্গল ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া গ্রামস্থ ভাই ভাই মেনশনের মেসার্স মা এন্টারপ্রাইজ নামীয় দোকানের অভ্যন্তরে একজন অনলাইন জুয়াড়ি অনলাইন জুয়া খেলার উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর আভিযানিক দলের সদস্যরা তাকে আটক করেন। পরবর্তীতে তার হেফাজত হতে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত ০১টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে স্থানীয় পর্যায়ে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কমিশনের মাধ্যমে লাভবান হওয়ার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তিকে ৪চধৎঃু ধঢ়ঢ়ং নধষধহপব-২৪৫৬৭১৬৩ কয়েন, ঝঙগও ধঢ়ঢ়ং নধষধহপব-৬৮৮৫ কয়েন, ণড়২ ধঢ়ঢ়ং নধষধহপব-৪৯৪ কয়েন, এড়ঋঁহ ধঢ়ঢ়ং নধষধহপব-৬১৯৯৭ অ্যাপস ব্যবহার করে অনলাইন জুয়া খেলতে উৎসাহিত করত এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জুয়ার অর্থ সংগ্রহ করে মূল এজেন্টের নিকট প্রেরণ করত। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিকে ও জব্দকৃত আলামত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
