লালমনিরহাট প্রতিনিধি। এবারে ব্যাপক আকারে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ত্রৈলাক্যনাথ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে পালিত হবে শারদীয় দুর্গাপুজা। সেবা সমিতির আয়োজনে চলছে এই শারদীয় দুর্গাপুজার ব্যাপক আয়োজন। এই আয়োজনে ব্যায় ধরা হয়েছে ২২ লক্ষ টাকা বলে জানান,মৃত ইন্দ্রো মোহন রায়ের ছেলে ডেকোরেটর মালিক শ্রী রতন কুমার রায়। সেবা সমিতির অনুকুলে আয়োজক শ্রী রতন কুমার রায় জানান,সনাতন ধর্মের প্রধান উৎসব হচ্ছে শারদীয় দুর্গাপুজা। এজন্য আমরা এবারে ব্যাপক আকারে পালন করবো আমাদের ধর্মের শারদীয় দুর্গাপুজার উৎসব। সনাতন ধর্মের অন্যান্য ব্যাক্তিবর্গ জানান, এবারে লালমনিরহাট জেলার মধ্যে এটাই বড় আয়োজন। যা ইতোপু্বে জেলার অন্য কোথাও পালিত হয়নি। জেলার প্রথম আমরাই এই আয়োজন করে চলছি। ত্রৈলাক্য নাথ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ডেকোরেটর মালিক শ্রী রতন কুমার রায়ের প্রচেষ্টায় এবারে ভিন্ন ভাবে ব্যাপক আকার পালিত হতে যাচ্ছে শারদীয় দুর্গাপুজা। যা ইতোপুর্বে জেলার কোথাও পালিত হয়নি। স্থানীয় সুত্রে জানাগেছে, এবারে শারদীয় দুর্গাপুজায় শ্রী রতন কুমার রায় এই ব্যাপক আয়োজন করে চলছে। এই উৎসবে লালমনিরহাট জেলা ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে আমাদেন ধর্মেন লোকজন আসবেন।আর সে জন্য সু ব্যবস্থাও করা হবে। ডেকোরেটর মালিক রতন কুমার রায়ের প্রচেষ্টায় এই এবারে শারদীয় দুর্গাপুজার ব্যাপক আয়োজন করায় স্থানীয় ধর্মাবলম্বীগন সন্তোষ্ট প্রকাশ করে চলছেন।
