এনামুল হক টগর
মৃত্যু এক শ্বাশত অনুভূতির নিরন্তর চেতনা।
মৃত্যু হলো প্রশান্তির প্রতীক গভীরতম সত্য উপলব্ধির দর্শন।
এটা নশ্বর দেহের রহস্যময় পোষাক!
জীর্ণ হলে পোষাক ত্যাগ করে চলে যায় জীবন নির্বাক!
নতুন এক যাত্রায় প্রবাহমান হয় জনম জনম ঐশী অলৌকিক!
একটি বৃক্ষ ফুল শুকিয়ে ঝরে পড়ে.
বীজ থেকে নতুন গাছ হয় ফুল ধরে!
মৃত্যু কোন শূন্যতা নয় বিস্ময় নিরবতার প্রতীক দীপ্তকর।
আলো অন্ধকার এক চেতনার ভিন্ন রূপ।
দেহ প্রতিদিন পরিবর্তন হয় কি অপরূপ?
মন নতুন নতুন দ্বন্দ্ব তৈরি করে কি বিরূপ?
মৃত্যু একটা রূপান্তরের দরজায় প্রবেশ।
পুরাতন ঘর ভেঙে নতুন ঘরে নতুন রূপে বিকাশ!
মৃত্যু একটা গভীর ঘুম দীর্ঘ পথের ঠিকানা!
সময়ের নতুন জনম নব নব জন্মে জন্মে জাগরণ।।
১৭/০৯/২০২৬
