চাটমোহরে অভিনব কায়দায় এক প্যাকেটের ওষুধ অন্য প্যাকেটে রেখে বিক্রি করার অভিযোগে ৩৩ হাজার টাকা জরিমানা

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহরে মেয়াদ উত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ চিকিৎসকের নমুনা ওষুধ সংরক্ষণ এবং অভিনব পন্থায় একটি ওষুধের প্যাকেট অন্য ওষুধ রেখে বিক্রি করায় দুই ফার্মেসীকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়। গত বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কের পাশে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। এসময় পাবনা ওষুধ প্রশাসনের সহকারি পরিচালক মিঠুন