বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক জহর আলীকে হত্যার চেষ্টার প্রতিবাদে ও জোরপূর্বক জমি দখলকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের মধ্য ধাতুয়া কান্দা গ্রামবাসীর আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন কৃষক জহর আলীর স্ত্রী মাহফুজা বেগম, জাহিদুল ইসলাম, আবদুল মান্নান ও প্রিয়া বেগম।
মানববন্ধনে কৃষক জহর আলীর স্ত্রী মাহফুজা বেগম বলেন, ১৩ আগস্ট বেলা ১১ টার দিকে আমার স্বামী জহর আলী জমি ধান চাষ করতে গেলে একই এলাকার ছানোয়ার হোসেন, আনোয়ার হোসেন, নুর আলম, রাব্বি মিয়ার নেতৃত্বে আমার স্বামীর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় এবং কুপিয়ে জখম করে। বর্তমানে তিনি মৃত্যু শয্যায় রয়েছেন। এছাড়াও ভাতিজা জাহিদুল ইসলাম, জিয়াউল হক সহ মারপিট করেন একই সঙ্গে আমার স্বর্ণের চেইন ছিনিয়ে নেন এবং আমাকে মারধর করেন তাঁরা।
তাঁরা আমাদের মামলা তুলে নিতে বিভিন্ন ধরণের হুমকি প্রদান করে যাচ্ছেন।
তাই আমরা জমি বেদখল ও হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা ও শাস্তির দাবি জানাচ্ছি।
মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
