কালিহাতীতে মোবাইল কোর্টে ৪ লাখ টাকা জরিমানা

কামরুল হাসান, টাংগাইল প্রতিনিধ :টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শল্লা ও গোহালিয়াবাড়ি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধন-২০২৩) অনুযায়ী তিনটি পৃথক মামলায় মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) উপজেলার সল্লা ও গোহালিয়াবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আইন লঙ্ঘনের অভিযোগে তিনটি পৃথক মামলা করা হয়।

পরে মামলাগুলোতে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে কোনোভাবেই বালু বা মাটি উত্তোলন করতে দেওয়া হবে না। অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।