ধুমকেতু ট্রেনের ছাদে কিশোরের মরদেহ

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা) ::

ঢাকা-রাজশাহী রেলপথে চলাচলকারী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাঁদে এক কিশোরের মরদেহ দেখতে পাওয়া গেছে। মঙ্গলবার (৭ জুলাই) বেলা
১১টায় পাবনার চাটমোহর রেলস্টেশন ট্রেনটি যাত্রা বিরতি করলে ট্রেনের ছাঁদে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। নিয়মিত যাত্রাবিরতি শেষে
ট্রেনের ছাঁদে মরদেহটি থাকা অবস্থায় রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। তবে ধারনা করা হচ্ছে নিহত ব্যক্তি ট্রেনের ছাঁদে ভ্রমন
অবস্থায় কোন কিছুর আঘাতে তার মৃত্যু হতে পারে। ঘটনার বিষয়ে চাটমোহর রেলস্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার জহুরুল ইসলামের নিকট
জানতে চাইলে তিনি বলেন, অফিসে কাজে ব্যস্ত থাকায় এমন ঘটনা আমার জানা নেই। এদিকে ঈশ^রদী বাইপাস রেলওয়ে স্টেশনে ট্রেনের ছাঁদ
থেকে লাশটি উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। দুপুর ১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কিশোর নিরব হোসেন (১৪)। সে বগুড়া জেলার ধুনট
উপজেলার কুলাগাতি গ্রামের ভরু মোল্লার ছেলে। রেলওয়ে পুলিশের ধারণা কোন ব্রিজের গার্ডারের সাথে ওই কিশোরের মাথায় আঘাত লাগায়
তার মৃত্যু হয়েছে। প্রকৃত ঘটনা উদ্ধারে পুলিশ তদন্ত শুরু করেছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।