রাজশাহীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে গড়বো বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| গতকাল সোমবার (৬ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু| এরপর র‌্যালিটি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে গিয়ে শেষ হয়| এসময় বিশেষ অতিথি ছিলেন,রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন,রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির| এতে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.এম বজলুর রশীদ| দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়|অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিআরডিবির মাঠকর্মী, সামাজিক ও ¯ে^চ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন| এসময় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নে পল্লী উন্নয়নের বিকল্প নেই| গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, সমবায় কার্যক্রম সম্প্রসারণ, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব| এ ক্ষেত্রে সরকারি সংস্থা, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সমšি^ত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ|#