পাবনায় উন্নয়ন ও জনসেবায় একের পর এক উদ্বোধনে ব্যস্ত সারাদিন এড. শিমুল বিশ্বাস এমপি

খালেদ আহমেদ :
পাবনায় একদিনে জনসেবা, অবকাঠামো উন্নয়ন এবং নগর পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়নসংক্রান্ত একাধিক কর্মসূচিতে অংশ নেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
দিনের শুরুতে শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় পাবনা প্রেসক্লাবের উদ্যোগে এবং VisionSpring-এর সহযোগিতায় পাবনা প্রেসক্লাবের সদস্য, জেলায় কর্মরত সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী চক্ষু শিবিরের উদ্বোধন করেন তিনি।
পাবনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার ছুফি উল্লাহ। এ সময় VisionSpring-এর অপটোমেট্রিস্ট ডা. আরিফুল ইসলাম দুই দিনের চিকিৎসা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। অনুষ্ঠানে রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর প্রধান অতিথি শিমুল বিশ্বাস, জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিজ নিজ চোখ পরীক্ষা করিয়ে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
এরপর তিনি লতিফ টাওয়ার থেকে সদর হাসপাতাল গেট পর্যন্ত (৭ ও ৯ নম্বর ওয়ার্ড) ১ হাজার ৩৯০ মিটার ডেন্স কার্পেটিং (ডিসি) দ্বারা রাস্তা নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন।
পরে বেলা ১টায় শহরের পাওয়ার হাউজ রোডের ১১ নম্বর ওয়ার্ডে ৫৬২ মিটার ডেন্স কার্পেটিং (ডিসি) দ্বারা রাস্তা নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য শিমুল বিশ্বাস। এ সময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার ছুফি উল্লাহ বক্তব্য দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, সাবেক পৌর কাউন্সিলর ফরিদুল ইসলাম ডালু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আরিফ চৌধুরী, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন পাবনা কামিল আলিয়া মাদরাসার অধ্যক্ষ মো. আনছারুল্লাহ।
এদিকে পাবনা পৌরসভার পরিচ্ছন্নতা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় যুক্ত হলো আধুনিক যন্ত্রপাতি ও যানবাহন। বাংলাদেশ সরকারের সমন্বিত স্যানিটেশন ও হাইজিন প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে পাবনা পৌরসভায় সরবরাহকৃত ৩টি ডাম্প ট্রাক, ২টি ব্যাকহো (ভেকু) লোডার এবং ১টি আধুনিক রোড সুইপিং ট্রাকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার ছুফি উল্লাহ এবং পৌর প্রশাসক খায়রুল ইসলাম নতুন যানবাহনগুলো নগর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে শিমুল বিশ্বাস বলেন, পাবনা পৌরসভাকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহরে রূপান্তরের লক্ষ্যে প্রায় আড়াইশ কোটি টাকার একটি মাস্টারপ্ল্যান বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, ভাঙাচোরা সড়ক সংস্কার এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত হলে অচিরেই পাবনা একটি পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক শহরে পরিণত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আরিফ চৌধুরী, পাবনা পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামান, সহকারী প্রকৌশলী ওবায়েদুল হক, উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, লাইসেন্স ইন্সপেক্টর রইস মির্জাসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।