বেড়ায় মাদক প্রতিরোধে মতবিনিময় সভা

ওসমান গনি বেড়া পাবনা ভয়াবহ মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার জন্য নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছেন পাবনা ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব। তিনি আজ শুক্রবার বিকেলে তার নির্বাচনীয় এলাকা বেড়া উপজেলার নাকালিয়া মন্জুর কাদের ডিগ্রী কলেজে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মাদকবিরোধী এক মত বিনিময়ে সভা করেন। তিনি আরো বলেন তার নির্বাচনী এলাকা বেড়া ও সুজানগর উপজেলায় কোন মাদক সন্ত্রাস ও চাঁদাবাজদের স্থান হবে না। হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও ও সাবেক ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ চাঁদ প্রামানিক এর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক এম এ সালাম মোল্লার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইজ উদ্দিন আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এএসএম সায়েম সালাম, উপজেলা যুব দলের সদস্য সচিব সানোয়ার সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সাইদ , সাবেক ছাত্র নেতা মোঃ আব্দুল আলীম উপজেলা সেচ্ছা সেবক দলের যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম প্রমুখ।