রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

খালেদ আহমেদ :
রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির ২০২৬-২০২৭ রোটারি বর্ষের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রোটাঃ সিরাজুল ইসলাম পিএইচএফ এবং সেক্রেটারি রোটাঃ ওমর ফারুক।

বুধবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় পাবনার শালগাড়িয়া শিমলা হাসপাতালের অডিটোরিয়ামে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকলে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

ক্লাবের বিদায়ী প্রেসিডেন্ট রোটাঃ মুকাদ্দিস আলম পিএইচএফ ‘কল টু অর্ডার’ ঘোষণা করেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন। পরে তিনি অভিসিক্ত প্রেসিডেন্ট রোটাঃ সিরাজুল ইসলাম পিএইচএফকে প্রেসিডেন্টের কলার পরিয়ে দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব গ্রহণের পর অভিসিক্ত প্রেসিডেন্ট রোটাঃ সিরাজুল ইসলাম পিএইচএফ নতুন বোর্ডের সদস্যদের একে একে মঞ্চে আহ্বান করে পরিচয় করিয়ে দেন। পরে নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে ফটোসেশন অনুষ্ঠিত হয়।

এরপর রোটাঃ পিপি আলতাফ হোসেন এমপিএইচএফ নবনির্বাচিত প্রেসিডেন্ট রোটাঃ সিরাজুল ইসলাম পিএইচএফ ও সেক্রেটারি রোটাঃ ওমর ফারুককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে বিদায়ী প্রেসিডেন্ট রোটাঃ মুকাদ্দিস আলম পিএইচএফকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সম্মানজনক বিদায় জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চার্টার্ড প্রেসিডেন্ট রোটাঃ আবুল হোসেন পিএইচএফ। সভাপতিত্ব করেন অভিসিক্ত প্রেসিডেন্ট রোটাঃ সিরাজুল ইসলাম পিএইচএফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কার্যনির্বাহী সম্পাদক রোটাঃ পিপি আবু মোঃ মোর্শেদ পিএইচএফ।

এসময় বক্তব্য দেন রোটাঃ পিপি আলতাফ হোসেন এমপিএইচএফ এবং প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ মোস্তফা রিয়াজ শাহরিয়ার।

সংক্ষিপ্ত বক্তব্য প্রদান ও রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটাঃ পিপি ওয়ালিউল ইসলাম।

বক্তারা বিদায়ী প্রেসিডেন্ট রোটাঃ মুকাদ্দিস আলম পিএইচএফের সফল নেতৃত্ব ও বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে নতুন প্রেসিডেন্ট রোটাঃ সিরাজুল ইসলাম পিএইচএফের নেতৃত্বে ক্লাবটি দেশের অন্যান্য রোটারি ক্লাবের সঙ্গে সমন্বয় রেখে সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটাঃ অ্যাড. আমিনুল ইসলাম পটল, রোটাঃ অ্যাড. বেলাল হোসেন, রোটাঃ নুরুন্নবী খান হুমু, রোটাঃ ডা. নিখিল কুমার সাহা, রোটাঃ রইস উদ্দিন, রোটাঃ রাশেদুল ইসলাম, রোটাঃ আজিজুল হাকিম শিহাবসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের আসন গ্রহণ, তরজমাসহ পবিত্র কুরআন তিলাওয়াত এবং প্রয়াত সকল সদস্য ও ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন পিপি রোটাঃ পিয়ার হোসেন বান্নার সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা রোটাঃ শফিউদ্দিন মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি চার্টার্ড প্রেসিডেন্ট রোটাঃ আবুল হোসেন পিএইচএফ নতুন কমিটির তহবিলে ৩ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন— ট্রেজারার রোটাঃ ডা. মঞ্জুরা রহমান, পাস্ট প্রেসিডেন্ট (পিই) রোটাঃ মোস্তফা রিয়াজ শাহরিয়ার পিএইচএফ, ভাইস প্রেসিডেন্ট রোটাঃ উত্তম কুমার কুন্ডু পিএইচএফ, জয়েন্ট সেক্রেটারি রোটাঃ শাহেদ হোসেন তুষার, রোটাঃ মাসুদ রানা, রোটাঃ রাশেদুল ইসলাম, ক্লাব ট্রেইনার রোটাঃ ওয়ালিউল ইসলাম এবং ক্লাব ইয়াং লিডার কনট্যাক্ট রোটাঃ জিল্লুর রহমান পিএইচএফ। এছাড়া পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন রোটাঃ নিতাই চন্দ্র কর্মকার, অ্যাড. রোটাঃ আবুল হোসেন, রোটাঃ রাজিবুর রহমান রিন্টু, রোটাঃ মোঃ আলাউদ্দিন এবং রোটাঃ আজিজুল হাকিম শিহাব।

অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা শেষে উপস্থিত সকল সদস্য ও অতিথিরা একসঙ্গে নৈশভোজে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য দায়িত্ব গ্রহণের অংশ হিসেবে একই দিন সকাল ১১টায় বাংলাবাজার লঞ্চঘাট এলাকায় আম, জাম, কাঁঠাল, পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছ রোপণ কর্মসূচির মাধ্যমে নতুন দায়িত্ব পালন শুরু করেন অভিসিক্ত প্রেসিডেন্ট রোটাঃ সিরাজুল ইসলাম পিএইচএফ।