খালেদ আহমেদ :
কেক কেটে আলোচনা করে ও উপহার দিয়ে কনজুমারস অ্যাসোসিয়েশ অব বাংলাদেশ (ক্যাব), পাবনা জেলা শাখার আয়োজনে জেলার সভাপতি ও পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান’র ৫৭তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার ৩০ জুন সন্ধ্যা সাড়ে ৭ টায় প্রেসক্লাব গলিতে রানা টাওয়ারের ৩য় তলায় দৈনিক সিনসা কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস।
তিনি বলেন এবিএম ফজলুর রহমান পাবনার সাংবাদিকতার অঙ্গনে একটি সুপরিচিত ও সম্মানিত নাম। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সাংবাদিকতা করে মানুষের আস্থা অর্জন করেছেন। সত্য প্রকাশে তিনি কখনো আপস করেননি। একই সঙ্গে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর মাধ্যমে ভোক্তাদের অধিকার রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তাঁর অবদান প্রশংসনীয়। তাঁর মতো অভিজ্ঞ ও সৎ সাংবাদিক সমাজের জন্য অনুকরণীয়। আমি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের ধারাবাহিক সাফল্য কামনা করছি।
সভাপতিত্ব করেন ক্যাব পাবনার সভাপতি এবিএম ফজলুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির ও সংগঠনের সহ সভাপতি রুহুল আমিন বিশ্বাস রানা।
সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক এসএম মাহবুব আলম এর সঞ্চালনায় এবিএম ফজলুর রহমান এর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংগঠনের সাংগঠনিক সম্পাদক ড. মনছুর আলম, দপ্তর সম্পাদক ড. আল আমিন, অর্থ সম্পাদা কবি আজিজা পারভিন, সদস্য
মাহবুবা কাজল, জেসমিন আরা মিলি, কৃষিবিদ অধ্যাপক জাফর সাদেক, সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী, কাজী মাহবুব মোর্শেদ বাবলা,সদস্য খালেদ আহমেদ,শিশির ইসলাম, শিক্ষানবিশ আইনজীবী মীর ফজলুল করিম বাচ্চু, উম্মে সালমা কোহিনূর, হেনা গোস্বামী ও সহকারী শিক্ষক নাসিমা খন্দকার। এর আগে ফুল ও উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
আলোচনা শেষে কেক কেটে সবাই সবার মুখে তুলে দিয়ে এক সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন অটুট হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সংগঠনের সদস্য খালেদ আহমেদ আল চিশতি নিজামী ফকির।
উল্লেখ্য এর আগে সকালে পাবনা চেম্বর অব কমার্সের আয়োজনে মিলনায়তনে ও পরে পাবনা প্রেসক্লাবের আয়োজনে বৈঠক রুমসহ বিভিন্ন স্থানে দেশ ও বিদেশ খ্যাত এ সাংবাদিকের জন্মদিন উদযাপন করা হয়।
সিএনএফ টিভি।
