বিশ্বকাপে ব্রাজিলের জার্সি নম্বর ঘোষণা, কে কোন নম্বর পেলেন?

ফিটনেস নিয়ে শঙ্কা, ফর্মও পড়তির দিকে। এসবের পরও নেইমার জুনিয়র ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। কার্লো আনচেলত্তি তাকে তুলে দিয়েছেন ১০ নম্বর জার্সি।

আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর নেইমার ব্রাজিল দলে ডাক পাননি। তার অনুপস্থিতিতে ১০ নম্বর জার্সিটি পরে খেলেছেন রদ্রিগো, ইনজুরির কারণে এই ফুটবলার বিশ্বকাপের দলে নেই। শেষ দুই ম্যাচে এটি পরেছেন ভিনিসিউস জুনিয়র। বিশ্বকাপে তিনি পরবেন ৭ নম্বর জার্সি।

আক্রমণভাগের ফুটবলারদের জন্য মর্যাদাপূর্ণ ৯ ও ১১ নম্বর জার্সি পরবেন যথাক্রমে ম্যাথুস কুনহা ও রাফিনহা। অ্যালিসনকে ১ নম্বর দিয়ে শুরু হয়েছে, ওয়েসলে ২, গ্যাব্রিয়েল ম্যাগালহাস ৩, মার্কুইনহোস ৪, ক্যাসেমিরো ৫ ও আলেক্স স্যান্ড্রো পরবেন ৬ নম্বর জার্সি।

ব্রুনো গুইমারেস ৮, ওয়েভারটন ১২, দানিলো ১৩, ব্রেমার ১৪, লিও পেরেইরা ১৫, ডগলাস সান্তোস ১৬, ফ্যাবিনহো ১৭, দানিলো সান্তোস ১৮, এন্দরিক ১৯, লুকাস পাকুয়েতা ২০, লুইস হেনরিক ২১, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ২২, এডারসন ২৩, ইবানেজ ২৪, ইগর থিয়াগো ২৫ ও রায়ান পরবেন ২৬ নম্বর জার্সি।

আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ‘সি’ গ্রুপে থাকা ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা। ২০ জুন দ্বিতীয় ম্যাচ হাইতির বিপক্ষে, আর ২৫ জুন তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড। বিশ্বকাপে খেলতে নামার আগে রোববার (৩১ মে) রাতে পানামা ও ৭ জুন মিশরের বিপক্ষে খেলবে তারা।

একনজরে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ও জার্সি নম্বর

আলিসন (১), ওয়েসলি (২), গ্যাব্রিয়েল মাগালহায়েস (৩), মারকুইনিওস (৪), কাসেমিরো (৫), অ্যালেক্স সান্দ্রো (৬), ভিনিসিয়ুস জুনিয়র (৭), ব্রুনো গিমারায়েস (৮), মাতেউস কুনিয়া (৯), নেইমার জুনিয়র (১০), রাফিনিয়া (১১), ওয়েভারতন (১২), দানিলো (১৩), ব্রেমার (১৪), লিও পেরেইরা (১৫), ডগলাস সান্তোস (১৬), ফাবিনিও (১৭), দানিলো সান্তোস (১৮), এন্দ্রিক (১৯), লুকাস পাকেতা (২০), লুইজ হেনরিকে (২১), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (২২), এদেরসন (২৩), ইবানিয়েজ (২৪), ইগর থিয়াগো (২৫) এবং রায়ান (২৬)।