শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালন

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
বিএনপির প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে এক
আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের চেয়াম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন।
রোববার (৩১ মে) সকাল ১১টায় চাটমোহর উপজেলা ও পৌর বিএনপি আয়োজনে বিলচলন ইউনিয়নের বোঁথড় গ্রামে তাঁর নিজ বাসভবনে
আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় অবদান, গণতন্ত্র তিষ্ঠায় তাঁর ভূমিকা এবং দেশের উন্নয়ন ও জাতীয়তাবাদী রাজনীতিতে তাঁর অবিস্মরণীয় অবদান নিয়ে আলোচনা করা হয়। বক্তারা তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বিএনপি ও
অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।