খালেদ আহমেদ :
পবিত্র কুরআন তিলাওয়াত, গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠের মধ্য দিয়ে চাঁদপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। পরে সেখানে সকলে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত ও জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় সঙ্গীত “প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ” পরিবেশন করা হয়।
শনিবার (১৬ মে) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বালিয়াডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্যান্ডেল করে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ৫৭৮ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ এবং বিকাশ ও নগদের মাধ্যমে প্রত্যেকের অ্যাকাউন্টে ২ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়।
দ্বিতীয় পর্যায়ে চাঁদপুর, শরীয়তপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, কক্সবাজার, নোয়াখালী, সিলেট, লালমনিরহাট, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নেত্রকোনা ও পাবনাসহ দেশের ২২ জেলার ২২ উপজেলার ২২টি ইউনিয়নের ২২টি ওয়ার্ডে একযোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ৪ জন নারীর হাতে কার্ড তুলে দেন। একই সময়ে পাবনায় ৮ জন নারীর হাতে ডেমো কার্ড তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য এড. শামছুর রহমান শিমুল বিশ্বাস।
প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড উদ্বোধনের সঙ্গে সঙ্গে সারাদেশে কার্ডপ্রাপ্ত নারীদের ব্যাংক হিসাব ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ভাতার অর্থ পৌঁছে যায়।
অনুষ্ঠানে সরাসরি যুক্ত হয়ে পাবনা-৫ আসনের সংসদ সদস্য এড. শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন,
“নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নারী প্রধান পরিবারের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ চালু করেছেন। আজ যারা পাননি, পর্যায়ক্রমে তারাও পাবেন। এজন্য সবাইকে ধৈর্য ধরতে হবে।”
এসময় আরও বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সুফি উল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল কাদের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এড. আরেফা সুলতানা রুমা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. মনিরুজ্জামান, এনএসআইয়ের যুগ্ম পরিচালক তৌফিক ইকবাল, পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, নুর মোহাম্মদ মাসুম বগা ও একেএম মুসা, কাউন্সিলর ফরহাদ জোয়ার্দ্দার ও সেলিম সরদার, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, সাবেক ক্রীড়া সম্পাদক এনামুল হক এনাম, জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব আবুল আহসান খান রেয়ন, জেলা তাঁতী দলের সভাপতি অধ্যাপক নাজিম উদ্দিন সাগর ও সাধারণ সম্পাদক বাহারুল বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান ও ১ নম্বর যুগ্ম আহ্বায়ক এড. এসকে সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান প্রিন্স, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লালু, হিউম্যান রাইটস পাবনা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু বিশ্বাস, পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, আইন সহায়তা ফাউন্ডেশনের সভাপতি আফজাল হোসেন বটু, জেলা মহিলা দলের সহ-সভানেত্রী লুৎফুন্নাহার হাজারী, সাধারণ সম্পাদক মেহেরুন্নেসা শাহজাহান, সদর উপজেলা মহিলা দলের সভাপতি মহছিনা খান সেতু ও সাধারণ সম্পাদক জিনিয়া আফরোজ।
পাবনার এ অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন সরকারি শিশু পরিবার (বালিকা) পাবনার উপ-তত্ত্বাবধায়ক সুবর্ণা সরকার এবং পাবনা প্রবেশন অফিসের প্রবেশন অফিসার হাফিজ আহম্মেদ।
উল্লেখ্য, এর আগে মার্চ মাসে সরকার গঠনের মাত্র ২১ দিনের মাথায় রাজধানীর কড়াইল বস্তি সংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে ল্যাপটপে বাটন প্রেসের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
