আটঘরিয়ার বেরুয়ান খানকা শরীফে ২৯ তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

// বিশেষ প্রতিবেদক//
দরবারে মোজদ্দেদীয়া প্যারাডাইসপাড়া টাঙ্গাইল শরীফের জাকের বৃন্দের উদ্যোগে পাবনার আটঘরিয়ার বেরুয়ান খানকা শরীফে ২৮মার্চ ২৯ তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে টাঙ্গাইল প্যারাডাইসপাড়া দরবারে মোজাদ্দেদীয়ার পীর ড. খাজা আব্দুল হালিম ওরফে হজরত ইমামে সানি হুজুর পাক তশরিফ আনেন এবং খাছ বয়ান ও আখেরি মোনাজাত পরিচালনা করেন।
পাবনা জেলা জাকের মজলিসের আমীর মোঃ এবাদত আলীর সভাপতিত্বে বেরুয়ান কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ শরিফুল ইসলাম কর্তৃক পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হলে আ’ম বয়ানে অংশ নেন মেজর জেনারেল এএসএম আলহাজ নজরুল ইসলাম (অবঃ), বাংলাদেশ দরছে ইসলামিয়া মিশনের চেয়ারম্যান ও নাটোর দাশগ্রাম ফাজিল মাদরাসার প্রাক্তন মুদারিরস আলহাজ মওলানা মোশাররফ হোসেন রুমী, কচুয়া চাঁদপুরের মনোহরপুর ফাজিল মাদরাসার মুদারিরস মাওলানা জাকির হোসেন, পাবনা শহরের জান্নাতুল মাওয়া জামে মসজিদের খতিব মওলানা আলহাজ মোঃ রজব আলী সাবেরী, চর শিবরামপুর আব্দুল কাদের জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ মাহমুদ ইবনে আহম্মদ উল্লাহ ও আলহাজ আলাউদ্দিন আলাল প্রমুখ। হামদ, নায়াত ও গজল পেশ করেন এইচ এম মন্জুরুল ইসলাম মন্জু, মোঃ জনি হোসেন ও সাজিয়াস সজল।
উক্ত বার্ষিক মাহফিলে পাবনা ৫ (পাবনা সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ^াস, পাবনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ মাসুম বগা, মুয়াজ উদ্দিন টেকস্টাইলের ম্যনেজিং ডাইরেক্টর আলহাজ লুৎফর রহমান, সাংবাদিক মাসুদ রানা, ফয়সাল মাহমুদ পল্লবসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হতে আগত অগণিত ভক্ত ও জাকের বৃন্দ এবং ধর্মপ্রাণ ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।