সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেওয়া ২৯১ রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান। দুই টাইগার পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানার তোপে শুরুতেই তিন উইকেট হারিয়ে ধুঁকছে সফরকারীরা।
২৯১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। দলীয় ৬ রানে প্রথম উইকেট হারায় তারা। শাহিবজাদা ফারহানকে আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন। ৫ বলে ৬ রান করে আউট হন এই পাক ওপেনার।
এভাবেই রিজওয়ানের অফ স্টাম্প উপড়েছেন তাসকিন
শুরু ধাক্কা সামাল দেওয়ার আগেই আরও জোড়া উইকেট হারিয়ে চরম চাপে পড়েছে পাকিস্তান। আরেক ওপেনারকে মাজ সাদাকাতকে সাজঘরে ফেরান নাহিদ রানা। ৫ বলে ৬ রান করেন তিনি।
এরপর মোহাম্মদ রিজওয়ানকে নিজের দ্বিতীয় শিকার বানান তাসকিন। ৪ বলে মাত্র ৪ রান করে বোল্ড হন রিজওয়ান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭ রান সংগ্রহ করেছে পাকিস্তান।
