চাটমোহরে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উদযাপন

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
“নদী বাঁচাও, মানুষ বাঁচাও” এ প্রতিপাদ্যে পাবনার চাটমোহরে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস। এ উপলক্ষে শনিবার
(১৪ মার্চ) সকালে চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের চিকনাই নদীর নেংড়ী-ঘাসিখোলা সংযোগ সেতুর উপর মানববন্ধন ও পথসভা
অনুষ্ঠিত হয়। ধরিত্রী রক্ষায় আমরা, চলনবিল রক্ষায় আমরা ও চিকনাই রক্ষায় আমারা আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও পথসভায় বক্তব্য দেন, চলনবিল রক্ষায় আমরার সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম মধু, চিকনাই রক্ষায় আমরার আহবায়ক আলহাজ¦ মোঃ আঃ জব্বার, সদস্য সচিব খলিলুর রহমান, ওয়াহেদ উদ্দিন, সাইফুল ইসলাম, মোসলেম উদ্দিন প্রমুখ। এছাড়া আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও চলনবিল রক্ষা আন্দোলন ও বড়াল রক্ষা আন্দোলের উদ্যোগে বড়াল বিদ্যা নিকেতন চত্বরেও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাপার কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও বড়াল রক্ষা আন্দোলনের সদস্য সচিব এস এম মিজানুর রহমান।